Terms & Conditions
OneSale Sales Representative Agreement & Policy Document
পণ্য বিক্রয় সংক্রান্ত শর্ত
OneSale–এর নিজস্ব স্টকে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ বিক্রয় করতে হবে। শুধুমাত্র OneSale কর্তৃক অনুমোদিত পণ্যই বিক্রি করা যাবে।
পণ্য ডেলিভারি (স্টক থেকে সংগ্রহ)
অর্ডারকৃত বা বিক্রিত পণ্য OneSale কর্তৃপক্ষ বিক্রয় প্রতিনিধির চাহিদা অনুযায়ী নির্ধারিত একটি ঠিকানায় (এক স্থানে) ডেলিভারি প্রদান করবে।
ক্রেতার কাছে পণ্য সরবরাহ ও পেমেন্ট সংগ্রহ
বিক্রয় প্রতিনিধি নিজ দায়িত্বে ও নিজ খরচে ক্রেতা/কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেবেন এবং ডেলিভারির সময় সরাসরি পেমেন্ট সংগ্রহ করবেন।
পেমেন্ট নীতিমালা
কোনো অবস্থাতেই বকেয়া (ডিউ) বা অগ্রিম পেমেন্টের ভিত্তিতে পণ্য বিক্রি করা যাবে না। শুধুমাত্র পণ্য ডেলিভারির সময়েই সম্পূর্ণ পেমেন্ট সংগ্রহ করতে হবে।
গ্যারান্টি ও ওয়ারেন্টি
পণ্যের গ্যারান্টি/ওয়ারেন্টি ও মেয়াদ উত্তীর্ণ সংক্রান্ত তথ্য পণ্যের মোড়ক বা বডিতে মুদ্রিত থাকবে এবং উক্ত নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
স্যালারি ও পেনশন এলিজিবিলিটি
সফল বিক্রয়ের উপর ভিত্তি করে মাসিক স্যালারি ও পেনশন স্কিম:
- প্রথম ১২ মাসে সর্বনিম্ন ১৭,০০০ টাকা সফল বিক্রয় সম্পন্ন করতে হবে।
- পরবর্তী ১২ মাসের এলিজিবিলিটি বজায় রাখতে ৩৪,০০০ টাকা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
- নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হলেই স্যালারি ও পেনশন স্কিম সচল থাকবে।
অর্থ লেনদেন সংক্রান্ত ঘোষণা
নিয়োগপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে OneSale কর্তৃপক্ষ কোনো প্রকার অর্থ গ্রহণ বা প্রদান করে না।
নিরাপত্তা জামানত
বিক্রয় প্রতিনিধিকে নিরাপত্তা জামানত বা সিকিউরিটি ডিপোজিটের নামে কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না।
গোপনীয়তা ও তথ্য সুরক্ষা
OneSale–এর সকল ব্যবসায়িক নীতিমালা, পরিকল্পনা ও অভ্যন্তরীণ তথ্য কঠোরভাবে গোপন রাখতে হবে এবং কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা যাবে না।
Non-Disclosure Agreement (NDA)
প্রয়োজন অনুযায়ী OneSale কর্তৃপক্ষ বিক্রয় প্রতিনিধির সাথে Non-Disclosure Agreement (NDA) স্বাক্ষর করাতে পারে, যা বাধ্যতামূলক।
এই নীতিমালা OneSale কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এবং যেকোনো সময় সংশোধনের অধিকার সংরক্ষিত। সকল শর্তাবলী অনুসরণ করা প্রতিটি বিক্রয় প্রতিনিধির জন্য বাধ্যতামূলক।
